তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়ার আসনে মনোনয়ন পেলেন যিনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মনোনয়ন দেন। মনোনয়নপ্রাপ্ত রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুর কারণে এবং বগুড়া-৬ আসন শূন্য ঘোষিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী ওই দুই আসনে একজন করে সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট এলাকার ভোটারদের আহ্বান জানানো হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এর বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং ১১ মার্চ আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারণা শেষে ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে। শেরপুর-৩ আসনের ক্ষেত্রে জানানো হয়েছে, পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বী তালিকায় ছিলেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র বা জামানত জমা দিতে হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের ইচ্ছা প্রকাশ করে ১৬ ফেব্রুয়ারি কমিশনে ঘোষণাপত্র দাখিল করলে একই দিন থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

এদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের তিনটি আসনসহ বিএনপি জোটের মোট আসন দাঁড়ায় ২১২টি। অপরদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় লাভ করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ