তামিলনাড়ুতে ৫০ ‘বাংলাদেশি’ আটক, ফেরত পাঠাচ্ছে বিজয় সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ভারতের তামিলনাড়ু রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে আটক ৫০ জন ‘বাংলাদেশি’ নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের প্রথমে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়। পরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের ডিপোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুলাই তিনটি বিশেষ পুলিশ ভ্যানে কড়া নিরাপত্তার মধ্যে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেসে করে তাদের পশ্চিমবঙ্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের বরাত অনুযায়ী, আটক ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। ট্রেনটি পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর তাদের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল