সকালের মধ্যে ৫ বিভাগে তীব্র বজ্রপাতসহ ঝড়ের শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে তীব্র বজ্রপাতসহ একাধিক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বর্তমানে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় একটি কালবৈশাখী ঝড় অবস্থান করছে এবং ময়মনসিংহ বিভাগে নতুন একটি ঝড়ের সৃষ্টি শুরু হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সর্বশেষ পূর্বাভাস তুলে ধরেন।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের ওপর নতুন একটি ঝড় তৈরি হতে শুরু করেছে, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করতে পারে। একই সময়ে বরিশাল উপকূলে থাকা ঝড়টি সক্রিয় অবস্থায় রয়েছে। এ ঝড়টি ধীরে ধীরে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।

তার পূর্বাভাস অনুযায়ী, রাত সাড়ে ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাতসহ একাধিক কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় রাত ১২টার পর থেকে সকাল ৮টার মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় রাত ৩টার পর থেকে সকাল ১০টার মধ্যে ঝড় হতে পারে।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় রাত ১১টার পর থেকে সকাল ৮টার মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকা জেলায় রাত ১২টার পর থেকে সকাল ৮টার মধ্যে ঝড় অতিক্রম করতে পারে।

রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় রাত ১২টার পর থেকে সকাল ৮টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে।

রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় রাত ৩টার পর থেকে সকাল ৮টার মধ্যে ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে