সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস

স
সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৫:১২
ছবি: সংগৃহীত

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর ওডিশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামীকাল বুধবার দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হতে পারে। এরপর বৃহস্পতিবার রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আগামী শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টেকনাফে। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

সদ্য সংবাদ/ এআর

আবহাওয়া ব্রেকিং
#আবহাওয়া #সতর্কসংকে #লঘুচাপ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ