বৃষ্টির দাপট ফের বাড়ছে, মাস শেষে নিম্নচাপের শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
টানা কয়েক দিনের বৃষ্টির পর মঙ্গলবার রাজধানী ঢাকার আকাশে কিছুটা রোদের দেখা মিলেছে। গত ৫ জুলাই থেকে অব্যাহত বৃষ্টিপাতের পর আজ আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকলেও দিনের শেষভাগে ঢাকায় আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বর্তমান পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এরপর আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।

এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে সাম্প্রতিক সময়ের মতো অতি ভারী বর্ষণের সম্ভাবনা খুবই কম।

তিনি জানান, বর্ষা মৌসুমে মৌসুমি নিম্নচাপের প্রভাবে সাধারণত বৃষ্টিপাত বৃদ্ধি পায়। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে এবং সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টিপাতও মৌসুমি নিম্নচাপের প্রভাবেই হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকায় এর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা কম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন