সিটি করপোরেশন মশক নিধন করছেনা, মেনে নেয়া যায়না : নির্ভিকের মানববন্ধনে কামাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজার এলাকায় অসংখ্য রোগী কেউ চিকনগুনিয়া, ডেঙ্গু বা ভাইরাস জ্বরে আক্রান্ত। এর মাঝে এটি দুঃখজনক যে অনেক প্রাণ এই জ্বরে ঝরে গেছে৷ কিন্তু দুঃখের বিষয় এই জ্বরের মহামারির বিষয়ে যেটি দায়ী সেটি হল মশা। মশার মাধ্যমে এগুলো প্রতিটি ঘরে ঘরে বিস্তার করছে। দীর্ঘদিন এ শহরে মশক নিধন কর্মসূচি আমাদের চোখে পড়েনি।

শনিবার (২৩ আগষ্ট) ডেঙ্গু, চিকনগুনিয়া ও ভাইরাস জ্বর রোধে দ্রুত মশক নিধন কার্যক্রম পরিচালনার আবেদন জানিয়ে পরিবেশবাসী মানবিক সংগঠন নির্ভিকের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে মশক নিধনের কোন বাজেট নেই। এটি অত্যন্ত দুঃখজনক। সিটি করপোরেশনের বাজেট থাকার পরেও তারা মশক নিধন করছে না। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা আবেদন জানাবো সিটি করপোরেশন যেন মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালায়। এগুলো মশার উপদ্রব বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি বলেন, আমাদের ড্রেনগুলো সচল না। নারায়ণগঞ্জের বদ্ধ ড্রেন এবং ড্রেন সংস্কারের কাজ যেভাবে দীর্ঘায়িত করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমি অনুরোধ করবো ড্রেনগুলো পরিচ্ছন্ন করুন ও মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী, মোঃ তৌহিদ পারভেজ সাগর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি