সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এক নারী শিক্ষার্থীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজের অপব্যবহারের কারণে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১১ জুলাই ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’-এর প্রস্তুতিকালে ক্যাম্পাসে আসা ছয়জন বহিরাগত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর গোপনে জুম করে ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে তাঁদের তদন্তকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার ক্ষমা চাওয়ার ভিডিও বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক সদস্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিরাগত বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর ছবিসহ একটি পোস্ট প্রকাশিত হলে তিনি সাইবার বুলিংয়ের শিকার হন এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পোস্ট অপসারণের অনুরোধ করা হলেও তা দ্রুত সরানো হয়নি। ফলে বিষয়টি আরও বিস্তৃত হয়। এ কারণে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামকে ঘটনার জন্য ‘অনেকাংশে দায়ী’ বলে উল্লেখ করেছে প্রশাসন।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ঘটনার অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর