সাবেক মেয়র আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ৪ জন গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিঠু ভূঁইয়া (৪৫): শহরের ভূইয়াপাড়া ৪৪৪, শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলা নং ৪(৯)২৪-এর আসামি। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোহেল (৫০): পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ থানার মামলা নং ০৯, তারিখ ১২/০৫/২৫ এর অন্যতম আসামি। এই মামলা দায়ের হয়েছিল সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা প্রদানসংক্রান্ত ঘটনায়। মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০): একই মামলার আসামি। তিনি মৃত শাহীন মিয়ার ছেলে। মেহেদী হাসান তুহিন (২৭): মৃত মো. সোলমান মিয়ার ছেলে এবং একই মামলার অপর আসামি।

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  মোহাম্মদ নাছির হোসেন  বলেন, বৃহস্পতিবার রাতে শহীদনগর এলাকা থেকে একজন এবং দেওভোগ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে। নারায়ণগঞ্জে সম্প্রতি ‘বৈষম্য বিরোধী আন্দোলন’ ঘিরে উত্তেজনা দেখা দেয়। সেই ধারাবাহিকতায় দায়ের হওয়া মামলায় এই চারজনের নাম আসে।

অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে সাবেক মেয়র আইভীকে  গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের ঘটনাও আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযানে নামে।

খোঁজনিয়ে জানাযায়, মেহেদী হাসান তুহিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমেরী ওসমানের মায়ের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। আরেকজন মোঃ রিয়াদ তিনিও আজমেরী ওসমানের অনুসারী ছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি