রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত শাহীন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে শাহীন তার তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেলে করে মুড়াপাড়া এলাকায় ঘুরতে আসেন। পরে তারা সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যেতে গিয়ে শাহীন পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা