সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন’ পর্যালোচনা সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 'আপনাদের তো একাধিক সংগঠন আছে—বিএফইউজে, ডিআরইউ। তারাও আবার দলভেদে দুই-তিন ভাগ। আপনারা নিজেরাই যখন দলীয় হয়ে যাচ্ছেন, তখন রাজনৈতিক দলগুলোও আপনাদের পকেটে নিতে চায়। কিন্তু আপনারা যদি নিজেরাই পকেটে ঢুকে পড়েন, তখন সমস্যাটা আরও ঘনীভূত হয়।'
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা কমিশন গঠনের প্রতিশ্রুতি ইতোমধ্যে দিয়েছে। ৩১ দফার মাধ্যমে একটি স্বাধীন, দায়িত্বশীল ও গণতান্ত্রিক গণমাধ্যম কাঠামো গঠনের অঙ্গীকারের কথাও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, 'অতীতেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় থেকে গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।’
মতবিনিময় সভায় রাজনীতিকেরা সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের পক্ষপাতমূলক রিপোর্টিং ও দলীয়করণের সমালোচনাও করে পেশাদারিত্ব পুনর্গঠনে সাংবাদিক, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল সবারই দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি বলে জানান তারা।