প্রতারণা মামলায় মহাদেব চন্দ্র সাধুর ৩ দিনের রিমান্ডে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতারণা মামলায় গ্রেফতারকৃত মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এ আদেশ দেন। শুনানির পর আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এফআইআর নং-৩১, তারিখ ২১ আগস্ট ২০২৫ এর সূত্রে জানা যায়, মহাদেব চন্দ্র সাধু প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন ভুয়া এনআইডি, ভিজিটিং কার্ড ও ব্যবসায়িক পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার মালামাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার প্রতিষ্ঠান “রাহাবার এগ্রো” থেকে বিশ্বাস অর্জনের মাধ্যমে আসামি ও তার সহযোগীরা প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ দেশি-বিদেশি কৃষি উপকরণ গ্রহণ করেন। কিন্তু টাকা পরিশোধ না করে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যাংক একাউন্টে অর্থ স্থানান্তর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক দেওয়ান সাহিন জামান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা প্রতারণা চক্র হিসেবে সক্রিয় ছিল। তারা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে একের পর এক প্রতারণা চালিয়েছে। আসামি মহাদেব চন্দ্র সাধুর পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্টেও আত্মসাৎকৃত অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এ চক্রটি শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ও মালামাল হাতিয়ে নিয়েছে। মামলার মূল রহস্য উদঘাটন ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করার জন্য পুলিশ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান এর সত্যতা জানিয়ে বলেন, প্রতারণা মামলায় পুলিশ আসামীর ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়, বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী