গণহত্যাকারীরা ঘাপটি মেরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৫:৪৪:১৩
ছবি: সংগৃহীত

দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, গণহত্যাকারীরা আড়ালে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপস না করার আহ্বান জানিয়ে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, গণহত্যাকারীরা ঘাপটি মেরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। পূজাকে সামনে রেখে পরাজিত শক্তির অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, যারা দেশ পুনর্গঠন এবং কার্যকর সংসদকে অকার্যকর করতে চায়, তারা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে। এমন পরিস্থিতিতে ফ্যাসিস্ট ও গুপ্তরা ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

যেভাবে শহীদ হয়েছিলেন জেহাদ

১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদ। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

জেহাদের মৃত্যুর দিনই গঠিত হয় সর্বদলীয় ছাত্রঐক্য। তাঁর আত্মত্যাগ তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করে। প্রতি বছর দিনটি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী