এনসিপির ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটির নেতৃত্বে সারজিস আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪:০৮
ছবি: সংগৃহীত

দলের সাংগঠনিক কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে ২৩ সদস্যের একটি বিশেষ উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকটি চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও কাঠামোবদ্ধ করার লক্ষ্যেই নতুন এই উপ-কমিটি করা হয়েছে। কমিটির দায়িত্বের মধ্যে দলীয় সংগঠন পরিচালনা ও বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

উপ-কমিটিতে এনসিপির রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে উপ-প্রধান হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগে সাংগঠনিক কাজ তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদেরও কমিটিতে যুক্ত করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কাঠামোতে সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন।

নতুন এই উপ-কমিটির মাধ্যমে দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে বিভাগীয় পর্যায়ের নেতৃত্বের সমন্বয় এবং কেন্দ্রের সঙ্গে মাঠপর্যায়ের যোগাযোগ আরও কাঠামোবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫