বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১৫:২২:৩৪
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই তালিকায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাও।

তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং পরবর্তী সময়ে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের বিষয়টি তার অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে বাংলাদেশের মানবাধিকার ও সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি পেয়েছেন ড. হামিদা হোসেন। আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা এই মানবাধিকারকর্মী দীর্ঘদিন ধরে নারীর অধিকার, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছেন। সামাজিক বিষয়াবলি বিভাগে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

একই বিভাগে জায়গা পেয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার এবং শরণার্থী নারী ও শিশুদের সুরক্ষায় কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন তিনি।

নতুন সংস্করণে বাংলাদেশের এই তিন ব্যক্তিত্বের নাম থাকলেও আগের বছরের তালিকা থেকে বাদ পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৬ সালের সংস্করণে তিনি শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম অবস্থানে ছিলেন।

প্রকাশনাটির ব্যাখ্যা অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, আদর্শিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে প্রতিবছর এই তালিকা তৈরি করা হয়।

তালিকাটির বিশেষত্ব হলো, এতে কেবল প্রথম ৫০ জনকে ধারাবাহিকভাবে অবস্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই ৪৫০ জনের তালিকায় জায়গা পেয়েছেন।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল