শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১৪:৩১:৪৫
ছবি: সদ্য সংবাদ কোলাজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফলে প্রচলিত আইনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।’​

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তাকে দেশে ফিরতে হলে অবশ্যই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন এ বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষা।

তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের কিছু বিধান প্রযোজ্য নয়। এ ছাড়া আপিলের সময়সীমা নির্ধারণের আইনটি শেখ হাসিনার সরকারের আমলেই প্রণীত হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রমও শিগগির শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এ ক্ষেত্রে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এবং সাক্ষী সুরক্ষার বিষয়েও কথা বলেন আসাদুজ্জামান। তিনি জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। অন্যদিকে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার পর্যালোচনা করছে। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলো সরকারের কাছে যে সহযোগিতা চাইবে, তা দেওয়া হবে।

​​​সদ্য সংবাদ/এসএস​

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল