দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৯:৫৬:০১
ছবি: সংগৃহীত

সাজা ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আর আপিল করার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে। এ ছাড়া দণ্ডিত ও পলাতক হওয়ায় তাকে নতুন করে পাসপোর্ট দেওয়ারও আইনগত সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির দুই বছর বা তার বেশি মেয়াদের সাজা হলে তাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকে না। ফলে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করা আইনসম্মত হবে না। একইভাবে তার জন্য ট্রাভেল পাস ইস্যু করার বিষয়টিও বিচারপ্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, বিচার কার্যক্রম চলাকালে তিনি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি। রায় ঘোষণার পরও ৩০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ফলে আপিলের আইনগত সময়সীমা পেরিয়ে গেছে।

এদিকে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ শেখ হাসিনার পক্ষে ভারতের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদনসংক্রান্ত চিঠি দিয়েছে বলে জানান তিনি। তবে শেখ হাসিনা নিজে, তার দল কিংবা কোনো নেতাকর্মী সরাসরি আবেদন করেননি বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। এ ধরনের আবেদনের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথি তাদের হাতে নেই বলেও জানান আমিনুল ইসলাম। তার ভাষ্য, ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার অনুরোধে মানবিক বিবেচনায় তাকে আশ্রয় দেওয়া হয়েছে।

বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরার আবেদন জানানোই হবে তার জন্য যথাযথ আইনি পথ।

শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, সত্যিই দেশে ফিরে বিচার মোকাবিলার আগ্রহ থাকলে মামলা চলাকালেই তিনি দেশে ফিরতে পারতেন। রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগও ছিল।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার নামে প্রচারিত বক্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভার্চুয়াল মাধ্যমে তার নিজের দেওয়া কোনো বক্তব্য এখন পর্যন্ত তারা পাননি। প্রচারিত অডিওগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী