নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপনে থাকা যুবদল নেতা গ্রেফতার

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ০২:৫৭:৩৩
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার কক্ষে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি ছেলে সালামকে জানান বেলায়েত। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম।

এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বেরিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।

ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় সালাম তার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে আত্মগোপন করেন সালাম। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান হোসেন সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী