কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত জলবায়ু কর্মী ফাতিহার

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ০৩:১৯:৪০
ছবি: সংগৃহীত

তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি জলবায়ু কর্মী ফাতিহা আয়াত। এ নিয়ে হতাশা প্রকাশ করে আন্তর্জাতিক সম্মেলনগুলোতে জলবায়ু সংকট মোকাবিলায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি আগামী মৌসুম থেকে ফলের ব্যবসা শুরুর কথাও মজার ছলে বলেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ফাতিহা আয়াত।

পোস্টে তিনি লেখেন, দেশের বাইরে থাকা পাঁচ বছরে জাতিসংঘে ১০ বার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশে ফেরার পর এবারসহ তিনবার জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার চেষ্টা করেও সফল হননি। তাই আগামী মৌসুম থেকে ফলের ব্যবসা করার কথা ভাবছেন তিনি। এ জন্য কোন ফলের ব্যবসা ভালো হবে, সে বিষয়ে সবার পরামর্শও চেয়েছেন।

জলবায়ু সম্মেলনগুলোর ধারাবাহিকতা তুলে ধরে ফাতিহা লেখেন, কিয়োটো প্রটোকল, বালি রোডম্যাপ, কোপেনহেগেন অ্যাকর্ড, প্যারিস অ্যাগ্রিমেন্ট ও গ্লাসগো ক্লাইমেট প্যাক্টের মতো বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে একের পর এক অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিশ্রুতির সংখ্যা বাড়লেও জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অসহায়ত্ব কমেনি।

বাংলাদেশের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, নদীভাঙনে মানুষের পৈতৃক ভিটেমাটি বিলীন হচ্ছে। খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ফসল ও জীবিকা। মৌসুমি বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত এবং উপকূলীয় অঞ্চলের মাটি ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য।

কপ-৩১-এ অংশ নেওয়া বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে ফাতিহা আয়াত বলেন, সম্মেলনে তাঁরা যেন নতুন প্রতিশ্রুতির পরিবর্তে আগের অঙ্গীকারগুলোর বাস্তবায়নের দাবি তোলেন। একই সঙ্গে করুণার বদলে জলবায়ু ন্যায্যতা এবং ঋণের বোঝার পরিবর্তে ক্ষতিপূরণ ও কার্যকর অর্থায়নের দাবি জানান।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, আনাতালিয়া থেকে এবারও কি কেবল প্রতিশ্রুতি নিয়ে শূন্য হাতে ফিরতে হবে? বাংলাদেশের নদী, মাটি ও ভবিষ্যৎ কোনো আন্তর্জাতিক সম্মেলনের আলোচ্যসূচির একটি অনুচ্ছেদমাত্র নয়; এটি দেশের অস্তিত্ব এবং আগামী প্রজন্মের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী