রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৭:১২
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার মধ্যে এখন পর্যন্ত ২৪ হাজার ১৩টি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলা প্রত্যাহারের অগ্রগতি জানতে চান। একই সঙ্গে এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং বাকি মামলাগুলো প্রত্যাহারে সরকারের পরিকল্পনা সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি।

জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে আবেদন যাচাইয়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

মন্ত্রী জানান, জেলা পর্যায়ের প্রতিটি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ম্যাজিস্ট্রেট। চার সদস্যের এসব কমিটি আবেদন পর্যালোচনা করে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল কি না, তা যাচাই করে প্রত্যাহারের সুপারিশ করে।

মামলা যাচাইয়ের ক্ষেত্রে আবেদনপত্র, এজাহার এবং প্রয়োজন অনুযায়ী অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি পরীক্ষা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামত নেওয়া হয়। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল কি না, তা বিবেচনার পাশাপাশি মামলা চালু রাখলে জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, সেটিও খতিয়ে দেখে কমিটি।

আইনমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের সুপারিশগুলো পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কেন্দ্রীয় পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। গত ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের ওই কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, জেলা কমিটির সুপারিশ কেন্দ্রীয়ভাবে যাচাইয়ের পর কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী