মিরসরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

স
সাখাওয়াত সাকিব (মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি)
১৪ নভেম্বর, ২০২৬ ২১:৫৮:৫৮
ছবি: সদ্য সংবাদ

শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় উৎসাহিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো ছিল সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নূর নবী, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শওকত ইকবাল ফারুকীসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যক্ষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে অধ্যক্ষ মুহাম্মদ নূর নবী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়ানো, সাধারণ জ্ঞান চর্চা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিভিন্ন বিষয়ে জানার সুযোগ তৈরি করতেই প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এবারও বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন।

পরীক্ষার কেন্দ্রীয় প্রধান নিয়ন্ত্রক ও মিরসরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম জানান, পরীক্ষায় সব শ্রেণির শিক্ষার্থীর জন্য ওএমআর শিট ব্যবহার করা হয়েছে। এতে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে মাদ্রাসা পরীক্ষা নিয়ন্ত্রক ও আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী বলেন, শিক্ষার্থীদের শ্রেণি ও শিক্ষার স্তর অনুযায়ী পৃথক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আদর্শ শিক্ষক ফেডারেশন ও বৃত্তি আয়োজক কমিটির সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, এবার দ্বিতীয়বারের মতো ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আধুনিক পদ্ধতিতে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল