দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার প্রভাব পড়েছে কারখানার উৎপাদন কার্যক্রমে। পরিস্থিতি বিবেচনায় ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি কারখানা বন্ধের এ তথ্য প্রকাশ করেন।
মাহমুদ হাসান খান বলেন, পোশাকশিল্পকে ঘিরে একটি পক্ষ পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে উৎপাদন ও কারখানার নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাক খাত। এই শিল্পে অস্থিরতা অব্যাহত থাকলে রপ্তানি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস