আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:৪৪:০০
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় সামলাতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দেশের চারটি শিল্পাঞ্চলে এ কার্যক্রম শুরু হচ্ছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। শ্রমিকদের সাপ্তাহিক ছুটির কথা বিবেচনায় রেখে প্রতি শুক্রবার এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক দিনে দুই দফায় চাল সংগ্রহ করতে পারবেন শ্রমিকেরা। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত বিক্রি চলবে। তবে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্রে চালের মজুত থাকা সাপেক্ষে কার্যক্রম পরিচালিত হবে।

সরকারি এ সুবিধা নিতে হলে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিক্রয়কেন্দ্রে পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর নেওয়া হবে। এর মাধ্যমে চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে। বিতরণ কার্যক্রমে অনিয়ম ঠেকানো ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দলও গঠন করা হয়েছে।

কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল পাওয়ায় পোশাকশ্রমিকদের পরিবারের খাদ্য ব্যয়ের চাপ কিছুটা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এজে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’