এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪১:৫৭
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতের এজিএম তোজাম্মেল হক।

প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পরীক্ষা করা হয়েছে। এ সময় কাটআউট অক্ষত পাওয়া যায়। ট্রান্সফরমারের ফিউজও অক্ষত রয়েছে। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচেও কোনো ক্ষতি দেখা যায়নি। এসব কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গেও এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

তবে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, পল্লী বিদ্যুতের এজিএম গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। এ বক্তব্যের কারণে ওই কর্মকর্তার চাকরির কোনো ক্ষতি হলে তিনি নিজেকে দায়ী মনে করবেন বলে উদ্বেগ প্রকাশ করেন নুসরাত।

তিনি বলেন, ‘সত্য কথা বলতে এখন আমি ভয় পাচ্ছি। তাঁর এই কথার কারণে এজিএম সাহেবের চাকরির কোনো ক্ষতি হয়ে গেলে তার জন্য আমি দায়ী হয়ে যাব।’

এর আগে গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা এবং দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’