চট্টগ্রামে ৩ কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

ম
মো. ওমর ফারুক রকি (চট্টগ্রাম প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ২২:৫৩:৪৩

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটসংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ১২ নভেম্বর করা এ মামলার নম্বর ১৪। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’