বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১৫:৪২:৫২
ছবি: সংগৃহীত

২০২৭ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। এবারের তালিকায় যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাশাপাশি সৌদি আরবের বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও রয়েছেন শীর্ষস্থানীয়দের মধ্যে।

প্রকাশিত তালিকার ব্যাখ্যায় বলা হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শাহবাজ শরিফ ও আসিম মুনির বিশেষভাবে আলোচনায় এসেছেন। ২০২৬ সালের ৭ আগস্ট তিন দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। একই বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আসিম মুনিরের কূটনৈতিক তৎপরতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এবারের তালিকায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির নামও অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে তার পূর্বসূরি প্রয়াত আলী খামেনিকে রাখা হয়েছে মৃত ব্যক্তিদের তালিকায়।

ধর্মীয় নেতৃত্বের ক্ষেত্রে পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি রয়েছেন সপ্তম অবস্থানে। দেশটির জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা তারিক জামিলের অবস্থান ৩২তম। ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি ১৮তম স্থান নিয়ে দেশটির প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে এগিয়ে রয়েছেন। তবে আগের বছরের তুলনায় তার অবস্থান দুই ধাপ নিচে নেমেছে।

দেশভিত্তিক হিসাবে ভারতের প্রায় দুই ডজন ব্যক্তিত্ব এবারের তালিকায় জায়গা পেয়েছেন। ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সমাজকর্মী থেকে শুরু করে বিনোদনজগতের তারকারাও রয়েছেন এই তালিকায়। নতুন সংযোজন হিসেবে এসেছে বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের নাম। তাঁদের পাশাপাশি রয়েছেন আমির খান, শাবানা আজমি ও সংগীত পরিচালক এ আর রহমান।

এবারের বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন গাজার চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। শিশু বিশেষজ্ঞ এই চিকিৎসক ইসরায়েলি বাহিনীর নির্দেশের পরও কামাল আদওয়ান হাসপাতাল ছেড়ে যাননি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে কোনো অভিযোগ ছাড়াই তিনি ইসরায়েলের হেফাজতে রয়েছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন ইরানের শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে যাওয়ার পর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি রয়েছেন ৪৯তম অবস্থানে। আগের সংস্করণগুলোতেও তাঁর নাম থাকলেও এবারই প্রথম নির্দিষ্ট অবস্থান দেওয়া হয়েছে।

ভারতের অন্য উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আবুল কাসিম নোমানি, দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিন, ইসলামী বক্তা ড. জাকির নায়েক, সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি, কাশ্মীরের মিরওয়াইজ উমর ফারুক এবং তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভি।

বিনোদন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব তুলে ধরা হয়েছে এবারের সংস্করণে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী মুসলিম তারকাদের তালিকায় সালমান খান দ্বিতীয়, শাহরুখ খান চতুর্থ এবং এ আর রহমান ২২তম অবস্থানে রয়েছেন।

‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক এই প্রকাশনায় মুসলিম বিশ্বের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের মূল্যায়ন করা হয়। প্রতিবছর প্রকাশিত এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের কার্যক্রম ও প্রভাব বিবেচনায় নেওয়া হয়।

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল