হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৬:৩৬:২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে। তবে ট্রাইব্যুনালে নেওয়ার আগে প্রিজনভ্যান থেকে নামানোর সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানান তিনি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডাও হয় তার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। এ সময় পুলিশ সদস্যরা তার হাতে হাতকড়া পরানোর উদ্যোগ নিলে তিনি এর আইনগত ভিত্তি জানতে চান। একপর্যায়ে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়।

পুলিশ সদস্যদের উদ্দেশে জিয়াউল আহসান বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে?’ পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

দুপুর ১টা ৫৮ মিনিটে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’ তার এ বক্তব্যকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। দুপুর ২টার পর ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

মামলার অন্য ১০ জন গ্রেপ্তার আসামিকেও একই দিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।

এর আগে গত ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত থাকলেও সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে তা পিছিয়ে ১২ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

এ মামলায় শেখ হাসিনাসহ যেসব আসামি এখনো পলাতক, তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ট্রাইব্যুনালের নির্দেশে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে না পাওয়ার তথ্য জানিয়ে প্রতিবেদন জমা দেয়। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় তাদের পলাতক ঘোষণা করা হয় এবং সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এ মামলায় ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগপত্রে দুটি পৃথক ঘটনায় হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার অভিযোগ রয়েছে। অন্যদিকে, ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন