বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের জন্য মেডিনোভায় ৩০% ছাড়

ব
ববি প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৬ ১৭:১৩:০৭
ছবি: সদ্য সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসাসেবা গ্রহণে আর্থিক সুবিধা দিতে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত মূল্যের ওপর ৩০ শতাংশ ছাড় পাবেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে এ সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির। অন্যদিকে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন।

চুক্তি অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা মেডিনোভায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানোর ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হবে।

তবে সব পরীক্ষার ক্ষেত্রে ছাড় কার্যকর হবে না। সরকারি নির্ধারিত ফি অনুযায়ী পরিচালিত সিবিসি ও ডেঙ্গু পরীক্ষাসহ এ ধরনের পরীক্ষায় মূল্যছাড় পাওয়া যাবে না। একইভাবে মেডিনোভার চেম্বারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও চুক্তির সুবিধা প্রযোজ্য হবে না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির জানান, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে এ চুক্তির কার্যকারিতা শুরু হয়েছে। চুক্তিটি বহাল থাকবে ২০২৯ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের পরিবারের সদস্যরাও তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এতে তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন