ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৪:৪০:৫২
ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রামন বিমানবন্দর। বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির ইলাত শহর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এতে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই ইলাত এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। পরিস্থিতি বিবেচনায় যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই স্থানে ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়।

ভূমিকম্পের প্রভাবে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এতে অবকাঠামোর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন