খেলা শেষে খেলোয়াড়দের পেনশন দেওয়ার ব্যবস্থা করেছে সরকার: হুইপ দুলু

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১৯:২৮:০৬
ছবি: সংগৃহীত

খেলোয়াড়দের ক্রীড়াজীবন শেষ হওয়ার পর আর্থিক অনিশ্চয়তা দূর করতে পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার মতে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষাও নিশ্চিত করা জরুরি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

বক্তব্যে দুলু বলেন, একজন খেলোয়াড়ের সামর্থ্য ও কর্মক্ষমতা সব সময় এক রকম থাকে না। বয়স বাড়লে কিংবা অসুস্থ হয়ে পড়লে অনেক ক্রীড়াবিদ আর্থিক সংকটে পড়েন। এমন পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় মেটানোসহ স্বাভাবিক জীবনযাপন করাও তাদের জন্য কঠিন হয়ে ওঠে। এ বাস্তবতা বিবেচনায় রেখেই খেলোয়াড়দের অবসরকালীন আর্থিক সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের জন্য পেনশন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে বর্তমান সরকার এ ব্যবস্থা করেছে। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো বাংলাদেশেও ফুটবলকে পেশাদার পর্যায়ে এগিয়ে নেওয়া এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ বলেন, দেশের মানুষের কাছে ফুটবলের আবেদন এখনো ব্যাপক। বিভিন্ন পর্যায়ে এমন প্রতিযোগিতার আয়োজন খেলাটির প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসাহাক আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল