৭ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ১৬:১০:৫০
ছবি: সংগৃহীত

রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ।

গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশ আয়োজনের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সমন্বয়ে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের গত ৮ অক্টোবর জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দফাদার ও মহল্লাদার হিসেবে দায়িত্ব পালনকারী সদস্যরা গ্রামীণ এলাকায় পাহারা ও টহল দেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে থানা পুলিশকে সহযোগিতা করেন। অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কার্যক্রমেও তাঁরা সহায়তা দিয়ে থাকেন।

তবে দীর্ঘদিন ধরেই দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা অপর্যাপ্ত হওয়ার অভিযোগ জানিয়ে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। তাঁদের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা চালু এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি তুলে ধরেছে।

এ ছাড়া বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও রয়েছে তাঁদের। এসব দাবি ও গ্রাম পুলিশের কর্মপরিবেশ নিয়ে সমাবেশে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসে কি না, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্টদের।

সমাবেশ সফল করতে ১৩ অক্টোবরের প্রস্তুতিমূলক সভায় আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী