শিশুর প্রথম শিক্ষক মা, মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৬:২৮:২৬
সংগৃহীত

মাদকাসক্তি থেকে শিশু-কিশোর ও তরুণদের রক্ষা করে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি। এ জন্য মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার রাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এ সভার আয়োজন করে।

সাচিং প্রু বলেন, দেশের শিশু-কিশোর ও তরুণরাই ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুর জীবনে মায়ের প্রভাব সবচেয়ে বেশি। পারিবারিক শৃঙ্খলা, মূল্যবোধ ও ইতিবাচক অভ্যাস তৈরিতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই। তাই পরিবার ও সমাজে মায়েদের যথাযথ সম্মান দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ছোটবেলায় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পেরেছেন। খেলাধুলার ব্যস্ততা তাকে নেতিবাচক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত রেখেছিল।

বর্তমানে তরুণদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্তবর্তী ও প্রত্যন্ত কিছু এলাকায় মাদকের কারণে অনেক তরুণের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে। কক্সবাজার, বান্দরবানসহ সীমান্তসংলগ্ন এলাকায় এ সমস্যা মোকাবিলায় সামাজিক উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় কঠোর পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন প্ল্যাটফর্মে মাদকের ক্ষতিকর দিক নিয়ে নিয়মিত প্রচার চালাতে হবে। যারা ইতোমধ্যে মাদকে আসক্ত হয়ে পড়েছে, তাদেরও সামাজিক উদ্যোগের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

জাপানের শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধের উদাহরণ দিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে ভালো কিছু শেখা ও জানার আগ্রহ তৈরি করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা জরুরি।

মন্ত্রী আরও বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের মূল লক্ষ্য হলো তাদের সুস্থ ও মাদকমুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সবার দায়িত্ব।

জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও যুব সংগঠক নুরন্নবী ভূঁইয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহসভাপতি হাজী লায়ন এ সরকার বাবু।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির