'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার'

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১১:২২:২৫
সংগৃহীত

পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও এ লক্ষ্য বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আবাসনের ব্যবস্থা করলেই হবে না; শহরগুলোকে হতে হবে পরিকল্পিত, পরিবেশবান্ধব এবং মানুষের বসবাসের উপযোগী। একই সঙ্গে নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

শহরাঞ্চলে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ চাপ কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তার মতে, গ্রামাঞ্চলে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমানো সম্ভব হবে। এতে নগরগুলোর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপও নিয়ন্ত্রণে রাখা যাবে।

দেশের প্রত্যেক অঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্য বাস্তবায়নে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে শুধু রাজধানী বা বড় শহরকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। সুষম উন্নয়ন নিশ্চিত করা গেলে মানুষের বসবাস ও কর্মসংস্থানের সুযোগও নিজ নিজ এলাকায় তৈরি হবে।

এর আগে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির