প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৭:২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য আমিরাতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি, দেশটিতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলপথ ও লজিস্টিকস খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও অর্থবহ করতে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতের পাশাপাশি অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির