ছিনতাইয়ের অভিযোগসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সিয়াম শেখকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন ও সদস্যসচিব রবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিয়াম শেখকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত সিয়াম শেখের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/ এআর