শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৭:২০

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিস্ফোরকগুলো উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ শুরু করেছেন।

সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান পরিচালনা করে এসআরবি। অভিযানের একপর্যায়ে সেখানে বেশ কিছু বিস্ফোরক পড়ে থাকার বিষয়টি নজরে আসে। পরে ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঠ থেকে ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, তাঁদের দল সেখানে পৌঁছানোর পর উদ্ধার ও নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে। একটি ব্যাগের ভেতর বেশ কয়েকটি বোমা পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি বিস্ফোরক ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।

তিনি জানান, ঘটনাস্থলে আরও কিছু বিস্ফোরক রয়েছে। জনসাধারণের চলাচলের স্থান থেকে সেগুলো সরিয়ে নিরাপদ জায়গায় নেওয়ার পর নিষ্ক্রিয় করা হবে। সব মিলিয়ে সেখান থেকে প্রায় ২০টি ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে। তবে বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এল এবং এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার ও নিষ্ক্রিয়করণের কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির