নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৫:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি দল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমানকে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করা হয়। হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম। ঢাকার ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা এলাকায় হলি অ্যাপার্টমেন্ট লিমিটেডে তার স্থায়ী ঠিকানা বলে জানিয়েছে ডিবি।

মামলার অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন ব্যক্তি প্রবেশ করে হামলা চালান। এ সময় তারা প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি রামদা, ছোরা ও লাঠিসোটা ব্যবহার করেন। হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন গুরুতর আহত হন।

হামলাকারীরা একপর্যায়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ঢুকে ভাঙচুর চালান এবং বিভিন্ন মালামাল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকা থেকে নগদ অর্থ, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক ক্যাবল, ক্যামেরা এবং পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন জিনিস লুট করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

কর্তৃপক্ষের দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাদের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই ঘটনায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

হামলার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্য পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার দিনই প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির