দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৭:৩২
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননার পরিধি বাড়িয়েছে সরকার। এবার দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০০ জন শিক্ষককে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, এতদিন জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হলেও এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মানিত করা হবে।

শিক্ষা উপদেষ্টার তথ্য অনুযায়ী, সম্মাননার ক্ষেত্রে শিক্ষার কোনো একটি স্তরকে প্রাধান্য না দিয়ে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের বিবেচনায় নেওয়া হবে।

প্রাথমিক ও মাধ্যমিকের পাশাপাশি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকরাও এ তালিকায় থাকবেন। একই সঙ্গে কলেজ পর্যায়ের শিক্ষকদেরও সম্মাননার জন্য নির্বাচন করা হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিভিন্ন শাখার শিক্ষকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিশেষায়িত বিভিন্ন বিষয়ে অবদান রাখা শিক্ষকদের মধ্য থেকেও সম্মাননা প্রাপকদের বাছাই করা হবে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির