পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী এক বছর বিশ্বের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্বে থাকবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ গ্রহণের পর মঙ্গলবার দিবাগত রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
সদ্য সংবাদ/ এআর