বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে ভারতের জেন জি আন্দোলন: নেহা বোরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৫:১০:৩৬
ছবি: সংগৃহীত

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিবাদ আন্দোলনের পেছনে বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা কাজ করেছে বলে মনে করেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তার মতে, দক্ষিণ এশিয়ার দুই দেশের শিক্ষার্থীদের সংগ্রামে বেশ কিছু মিল রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন। নেহা বোরার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াই ভারতের তরুণদেরও অনুপ্রাণিত করেছে। ভারতে মোদি সরকারের বিরুদ্ধে চলমান প্রতিবাদেও একই ধরনের প্রতিরোধের চিত্র দেখতে পাচ্ছেন তিনি।

ভারত ও বাংলাদেশের শিক্ষাঙ্গনের পরিস্থিতি তুলে ধরে এই ছাত্রনেত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বাড়তে থাকা চাপ এবং স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের সুযোগ সংকুচিত করার প্রবণতা দুই দেশের জন্যই উদ্বেগের বিষয়। ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উগ্রবাদী প্রভাব বিস্তারের সঙ্গে বাংলাদেশের শিক্ষাঙ্গনে দেখা দেওয়া হুমকির সাদৃশ্যও তুলে ধরেন তিনি।

নেহা বোরা দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তার মতে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণেরা একটি উন্নত ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন।

সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন নেহা বোরা। নাট্যকর্মী ও আন্দোলনকর্মী হিসেবে পরিচিত এই ছাত্রনেত্রী ভারতের তরুণদের প্রতিবাদ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। নির্বাচনী সংস্কার, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে তিনি সরব রয়েছেন।

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে ভারতের তরুণদের প্রতিবাদের সঙ্গে যুক্ত করে নেহা বোরার এই বক্তব্য দুই দেশের ছাত্ররাজনীতি ও দক্ষিণ এশিয়ায় তরুণদের আন্দোলনের পারস্পরিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম