অসংগতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে: এমপি বাবুল

ল
লালমনিরহাট প্রতিনিধি (শাহিন জামান)
১৪ অক্টোবর, ২০২৬ ২৩:৫০:০৯

সার ডিলার নিয়োগে কোনো অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

বুধবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, “সার ও ডিলার নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের বিষয়ে গোয়েন্দা সদস্যরা তদন্ত করছেন। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়নে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি করে সংগীতচর্চার ক্লাস চালুর ব্যবস্থা করা হবে। এ জন্য প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে সংগীতচর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে।”

সংসদ সদস্য বলেন, “খেলাধুলার জন্য মাঠ ও স্টেডিয়াম প্রয়োজন। এ জন্য সরকার প্রতিটি উপজেলায় একটি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু করেছে। ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা গেলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করা সম্ভব। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”

শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে এবং কাশফুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস ও কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েল।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম