সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৮:১৩:১৯
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রভাবে শনিবার থেকে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বুধবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি সৌদিগামী ও সৌদি আরব থেকে পরিচালিত ফ্লাইট রয়েছে ৩৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিটের মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে বাতিল হয়েছে আরও ৫০টি ফ্লাইট। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি রয়েছে।

কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘটনা অব্যাহত থাকতে পারে।

ফ্লাইট বাতিলের কারণে বিপুলসংখ্যক যাত্রীর যাত্রা ও গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হবে কি না, তা নির্ভর করছে সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রমের ওপর।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম