ফের ঊর্ধ্বমুখী বিশ্ববাজার, বাড়ল তেলের দাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৩:৫৪
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলবাজারে। টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের হিসাবে, আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বেড়ে গেছে। শতকরা হিসাবে এই বৃদ্ধির হার শূন্য দশমিক ৬ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে এই তেলের দর দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩২ ডলারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে ঘিরে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটিই বাজারে দামের ওপর চাপ তৈরি করছে। সংঘাত আরও দীর্ঘ হলে অঞ্চলটি থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ কিছুটা বাড়ার ইঙ্গিত মিললেও সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে এমন নিশ্চয়তা নেই। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ এখনো রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের সরবরাহ ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি হতে পারে। আর সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপরও এর প্রভাব পড়তে পারে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার