ফেসবুকের ভিডিও দেখে ২১ বছর পর নিখোঁজ সন্তানকে ফিরে পেল পরিবার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৫:১৪
ছবি: সংগৃহীত

ভারতের বিহারে ২১ বছর ধরে নিখোঁজ থাকা এক তরুণের সন্ধান মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভিডিওর মাধ্যমে। দীর্ঘ দুই দশক পর পরিবারের কাছে ফিরে এসেছেন রামশঙ্কর কুশওয়াহা। ছেলে ফিরে আসায় আবেগাপ্লুত তাঁর পরিবারের সদস্যরা।

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিহারের মধুবনী জেলার বাসিন্দা শঙ্কর ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে নিখোঁজ হন। তখন তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন।

ওই সময় গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে সাধু ও ভিক্ষুরা এসেছিলেন। অনুষ্ঠানের পর তাঁরা যখন ট্রেনে করে চলে যাচ্ছিলেন, শঙ্করও তাঁদের অনুসরণ করে ট্রেনে উঠে পড়েন। এরপর আর বাড়ি ফিরতে পারেননি তিনি।

পরিবারের সদস্যদের দাবি, এরপর বছরের পর বছর ভারতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন শঙ্কর। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজও করেছেন। একপর্যায়ে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়।

২০১৮ সালে স্থানীয় পুলিশ তাঁকে মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রায় আট বছর ছিলেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরে গ্বালিয়রের ডিএসপি সন্তোষ পটেল ওই আশ্রয়কেন্দ্রে গিয়ে শঙ্করের সঙ্গে কথা বলেন। কথোপকথনের সময় শঙ্কর নিজের বর্তমান ঠিকানা মনে করতে না পারলেও নিজের নাম, বাবার নাম এবং পরিবারের ছয় বিঘা জমির কথা বলতে পারেন। এমনকি ওই জমিতে কী ধরনের ফসল উৎপাদন হতো, সেটিও মনে করতে পারেন তিনি।

পরে পুলিশ কর্মকর্তা ওই কথোপকথনের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। একই সঙ্গে শঙ্করের পরিচয় শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চান।

ভিডিওটি গত ৪ সেপ্টেম্বর দেখতে পান শঙ্করের বড় ভাই ললিত শাস্ত্রী। তিনি স্থানীয় একটি দোকান পরিচালনা করেন। ভিডিও দেখেই ভাইকে চিনতে পারেন ললিত। পরে ভিডিওতে দেওয়া যোগাযোগ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

শঙ্করের ৭০ বছর বয়সী মা লক্ষ্মী দেবীও ভিডিওটি দেখে ছেলেকে শনাক্ত করেন। এরপর পরিবারের সদস্যরা ভিডিওকলে শঙ্করের সঙ্গে কথা বলেন।

তবে শঙ্করকে বাড়ি ফিরিয়ে আনতে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হয়। কারণ তিনি কখনো বিদ্যালয়ে পড়াশোনা করেননি এবং তাঁর কোনো সরকারি পরিচয়পত্রও ছিল না। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর শঙ্করের বড় ভাই ও এক চাচাতো ভাই গ্বালিয়রে যান।

দীর্ঘ ২১ বছর পর শঙ্করকে নিয়ে তাঁরা বাড়িতে ফেরেন। এত বছর পর সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওর মাধ্যমে অবশেষে পরিবারের কাছে ফিরলেন দীর্ঘদিন নিখোঁজ থাকা শঙ্কর।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার