স্ত্রীর মৃত্যুর পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬:৪২
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০১ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয় ২৯ সেপ্টেম্বর রাতে। এর মাত্র একদিন আগে মারা যান তাঁর ৭০ বছরের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলি।

মাহাথিরের ছেলে মোখজানি মাহাথির জানিয়েছেন, বর্তমানে তাঁর বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের মতো কোনো পরিস্থিতি নেই। সাম্প্রতিক দুদিন মাহাথিরের জন্য অত্যন্ত মানসিক চাপের ছিল বলেও জানান তিনি।

মাহাথিরকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো রোগ নির্ণয়ের তথ্য জানানো হয়নি। তাঁর কার্যালয়ের সহকারী সুফি ইউসফ জানিয়েছেন, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর কুয়ালালামপুরের একই হাসপাতালেই মারা যান সিতি হাসমাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পুত্রজায়ার পুসারা নেগারায় তাঁকে দাফন করা হয়।

মাহাথির ও সিতি হাসমাহ ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছর তাঁদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়। এই দম্পতির সাত সন্তান রয়েছে। দুজনেই চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

সিতি হাসমাহ মালয়েশিয়ায় জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। চিকিৎসক হিসেবে তাঁর অবদানের পাশাপাশি নারীদের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।

স্ত্রীর শেষকৃত্যেও মাহাথিরকে হুইলচেয়ারে এবং নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় দেখা যায়। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর গভীর শোকে ভেঙে পড়েছিলেন তিনি।

মাহাথির মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীদের একজন। অতীতে তাঁর হৃদ্‌রোগের চিকিৎসা ও বাইপাস অস্ত্রোপচার হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বয়সজনিত বিভিন্ন কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার