ইরানের হামলায় হরমুজ প্রণালিতে আহত হলেন ৮ মার্কিন মেরিন সেনা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৩:০০
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় আট মার্কিন মেরিন সেনা আহত হওয়ার তথ্য সামনে এসেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর রোববার (২৭ সেপ্টেম্বর) মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর হামলার সময় একটি জাহাজে দায়িত্ব পালন করছিলেন ওই মেরিন সদস্যরা। তারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ ছিলেন। হামলায় ব্যবহৃত জাহাজটি মার্কিন নৌবাহিনীর ছিল না বলে জানানো হয়েছে।

আহতদের কারও অবস্থা গুরুতর হয়নি। তবে হামলার পর ধোঁয়ার সংস্পর্শে এসে শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং মস্তিষ্কে আঘাতজনিত কিছু উপসর্গ দেখা দেয়। ফলে তাদের ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা টিবিআইয়ের ঝুঁকি তৈরি হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আহত আটজনের মধ্যে সাতজন এনলিস্টেড সদস্য এবং একজন কর্মকর্তা ছিলেন। চিকিৎসা ও পর্যবেক্ষণের পর সবাই নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনার পরপরই তাদের নাম মার্কিন প্রতিরক্ষা বিভাগের হতাহতসংক্রান্ত ডেটাবেজে যুক্ত হয়নি। প্রায় ১০ দিন পর তালিকায় আটজনের তথ্য সংযুক্ত করা হয়। কর্মকর্তাদের ব্যাখ্যা, এ ধরনের আঘাতের লক্ষণ অনেক সময় তাৎক্ষণিকভাবে প্রকাশ না পাওয়ায় এবং তথ্যভান্ডার নিয়মিত হালনাগাদে সময় লাগায় এমন বিলম্ব হয়েছে।

এদিকে, ইরানকে ঘিরে চলমান সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের তথ্য প্রকাশ নিয়ে পেন্টাগনের ওপর বাড়তি নজরদারি রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডিকাস ডেটাবেজের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই সংঘাতে মোট ৮৬১ মার্কিন সেনা আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বিএনপির: নজরুল ইসলাম খান সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতে ইসলামীর এমপির জামাতা গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির