তৃতীয় সংসারের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০০:১৩:১৫
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ ঘটেছে। স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি টেনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। শিল্পী নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন ন্যান্সি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বছরের পর বছর ধরে ভাগ করে নেওয়া স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আন্তরিকভাবে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছি।

জীবনের উন্মোচিত হওয়ার নিজস্ব ধরন রয়েছে। আমি আশা করি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে এই নতুন অধ্যায়কে বরণ করে নেব।’

সবশেষে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়। পরে তা ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার