নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের পরিচিতি পাওয়া অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় ছিলেন সোহেল খান। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তার আকস্মিক প্রয়াণের খবরে সহকর্মী ও বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা।
সদ্য সংবাদ/এজে