১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৭:১৭:২৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে আকাশপথের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার স্থগিতাদেশ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই রুটে কোনো নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে না রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।

রিয়াদে যাওয়ার পরিকল্পনা রয়েছে এমন যাত্রীরা চাইলে আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম কিংবা মদিনা হয়ে সৌদি আরবে যেতে পারবেন। এ ক্ষেত্রে টিকিটের প্রাপ্যতা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত জানতে বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর দেশটির বিমান চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এর পর থেকেই সৌদি আরবগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। নিরাপত্তা পরিস্থিতির প্রভাবেই রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে