মাত্র ১৫ বছর বয়সে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৯:২৪:২৫
ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ এবং ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে মাত্র ৫২ বলে দ্বিশতক পূর্ণ করে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

মঙ্গলবার ভারত ‘এ’ দলের হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তার ব্যাটিং তাণ্ডবে মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণকে এলোমেলো করে দেন এই কিশোর ব্যাটার।

ইনিংসের মাত্র ২৮ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন সূর্যবংশী। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ড ভেঙে দেন তিনি। এতদিন ২৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আন্তর্জাতিক ওয়ানডেতে ৩১ বলে শতক হাঁকানোর রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের।

সেঞ্চুরির পরও থামেনি সূর্যবংশীর ঝড়। মাত্র ৪০ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি। এরপর ৫২তম বলে ডাবল সেঞ্চুরি করে গড়েন নতুন ইতিহাস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম দ্বিশতকের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ১০৩ বলে সেই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সূর্যবংশী সেই রেকর্ডে বড় ব্যবধান তৈরি করেছেন।

ছক্কা মারার ক্ষেত্রেও নতুন নজির গড়েছেন এই তরুণ। ডাবল সেঞ্চুরির পথে তার ব্যাট থেকে এসেছে ২৮টি ছক্কা। এর আগে পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২৬টি। ভারতের তন্ময় আগারওয়াল এই কীর্তি গড়েছিলেন। ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ডও ছাড়িয়ে গেছেন সূর্যবংশী।

তার ইনিংসের স্ট্রাইকরেট ছিল ৩৮৪.৯০। এর আগে ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট ছিল এবি ডি ভিলিয়ার্সের ৩৩৮.৬৩।

সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুততম সময়ে ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’। ম্যাচে দলটি মোট ৩১টি ছক্কা হাঁকায়, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দলগত ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে এক ম্যাচেই ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে