জিয়া পরিবারের নামে ক্রীড়া প্রতিযোগিতার আগে প্রয়োজন সরকারি অনুমোদন

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৯:২৯
ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার নামকরণে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এখন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া টুর্নামেন্ট বা প্রতিযোগিতার নাম রাখতে হলে সরকারের পূর্বানুমোদন নিতে হবে।

এনএসসির পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনগুলোকে সরকারি অনুমতি ছাড়া এ ধরনের নাম ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং এসব প্রতিষ্ঠানের আওতাধীন ক্লাবগুলোর ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে। শুধু প্রতিযোগিতার নাম নির্ধারণ নয়, সংশ্লিষ্ট আয়োজনের প্রচার ও প্রচারণার ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে দেশের সব ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থার পাশাপাশি জেলা ক্রীড়া কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থাগুলোকেও চিঠি দিয়ে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবারের সদস্যদের নামে টুর্নামেন্ট আয়োজনের নজির রয়েছে। বিশেষ করে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতার নামকরণেও পরিবর্তন দেখা গেছে। এ প্রেক্ষাপটে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহারের ক্ষেত্রে অনুমোদনের বিষয়টি স্পষ্ট করে নতুন নির্দেশনা দিল এনএসসি। ক্রীড়া প্রতিযোগিতার নামকরণ ও প্রচারণায় সরকারি অনুমোদন নিশ্চিত করতেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী